ads

শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আত্রাইয়ে জাতীয় সমবায় দিবস পালিত

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৭:১৯ অপরাহ্ণ

atrai newsনওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে ৪২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।  শনিবার সকাল ১১টায় সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যদায় উপজেলা সমবায় বিভাগের আয়োজনে এক বণার্ঢ্য র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটরিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই-রাণীনগর নওগাঁ -৬ সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ।
অন্যান্যদের বক্তব্য রাখেন, আত্রাই থানা অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল লতিফ খান, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নীপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ-সভাপতি মোঃ আক্কাছ আলী, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা সমবায় (বি.আর.ডিবি) চেয়ারম্যান শ্রী স্বপন কুমার দত্ত, উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুবউন্নযন অফিসার ফজলুল হক, উপজেলা পল্লীউন্নয়ন অফিসার মোস্তফা সারওয়ার শাহীন, প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, মধুগুড়নই সমবায় সংগঠনের সভাপতি শেখ রফিক, বিশা ইউনিয়ন সমবায় সমিতির সভানেত্রী জাহেদা বেগম প্রমুখ।  র‌্যালীতে সংসদ সদস্য সহ  উপজেলার ৭০টি সংগঠনের সভাপতি/সম্পাদক ও সদস্যরা অংশ গ্রহন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!