ads

বুধবার , ১৬ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু

খবর টি পড়েছেন : ২২৭
ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দু’জন করোনা রোগী এবং ৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে টাঙ্গাইলের ৪০ বছর বয়সী একজন এবং জামালপুরের ৭৭ বছরের একজন বৃদ্ধ। বাকি চার করোনা উপসর্গের রোগীর মধ্যে জামালপুরের ৩ জন এবং ময়মনসিংহের মুক্তাগাছার ৬০ বছর বয়সী এক নারী রয়েছেন। মারা যাওয়া ৬ জনের মধ্যে ৪ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং দু’জন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে ২২ বছর বয়সী এক যুবকও রয়েছেন।
তিনি আরও জানান, ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২৩৩ শয্যার বিপরীতে বুধবার দুপুর পর্যন্ত রোগী ভর্তি আছেন ১১০ জন। ১৩টি আইসিউই সিটের মধ্যে ৮টিতে রোগী ভর্তি রয়েছে।

Shamol Bangla Ads

গত কয়েকদিনে ময়মনসিংহে শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার ৩৪৪ জনের নমুনা পরীক্ষায় জেলায় করোনা শনাক্ত হয় ২৮ জনের। গত সোমবার ৩৫৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩৬ জনের। গত রোববার ৩৯৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩১ জনের। এছাড়া গত শনিবার ২৩৫ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের এবং গত শুক্রবার ২২৫ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়। এই নিয়ে গত ৫ দিনের জেলায় করোনা আক্রান্ত হয়েছে ১৩৭ জন।
বুধবার ভার্চুয়ালি করোনাভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্ত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম। ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে কমিটির সব সদস্য করোনা মোকাবিলার নানান দিকনির্দেশক বিষয় নিয়ে আলোচনা করেন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, সংক্রমণ বাড়তে শুরু করায় সিটি করপোরেশন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মানুষের মাঝে সচেতনতা, মাস্ক বিতরণ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুস্থ জাতি গঠনে মাদকমুক্ত সমাজ বিনির্মাণ প্রয়োজন: তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৬০ জনের মৃত্যু, নতুন শনাক্ত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads