শ্যামলবাংলা ডেস্ক : তিনদিনের হরতাল, নেতাকর্মীদের হত্যা ও গ্রেফতারের প্রতিবাদ এবং নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে আগামী শনিবার আবারো দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে ১৮ দলীয় জোট । ৩১ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে নতুন ওই কর্মসূচী ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিন দিনের হরতালে সারাদেশে গণঅভ্যুত্থান হয়েছে উলেখকরে মিজা ফখরুল বলেন, অত্যাচারী সরকারের বিরুদ্ধে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে।
তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় নির্দলীয় সরকারের বিকল্প নেই। জনগণের অধিকার ছিনিয়ে আনতে হলে স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আর এজন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জরুরি। অন্যথায় গণতন্ত্র বিপন্ন হবে।
নির্বাচন কমিশনের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আরপিও সংশোধনের করে একতরফা ভাবে নির্বাচনী আচরণবিধি তৈরি করে জনগণকে বিভ্রান্ত করবেন না। নিজেদের তৈরি এসব আচরণবিধি আপাতত পকেটে রাখুন। এই সরকারের অধীনে নির্বাচন দিলে আগামীতে জনগণ আপনাদেরকে কালো তালিকায় রাখবে।
সমাবেশে মির্জা ফখরুল শনিবারের ওই কর্মসূচি থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ।




