চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি সদস্যরা শনিবার রাত থেকে থেকে রবিবার সকাল ৯ টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে মদ, ফেনসিডিল, সিটিগোল্ডের বিভিন্ন গহনা, গ্যাসের চুলার বার্ণার, টিভির বিভিন্ন যন্ত্রাংশ ও হাত ঘড়ির ব্যাটারী আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এস এম মনিরুজ্জামান রবিবার বেলা ১২ টার দিকে এক প্রেস বিজ্ঞতিতে জানান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনস্থ সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা শনিবার রাত থেকে থেকে রবিবার সকাল ৯ টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখ ৬০ হাজার মূল্যের ভারতীয় মদ, ফেনসিডিল, সিটিগোল্ডের বিভিন্ন গহনা, গ্যাসের চুলার বার্ণার, টিভির বিভিন্ন যন্ত্রাংশ ও হাত ঘড়ির ব্যাটারী আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মাদকগুলো ধ্বংস করার জন্য ৬ বিজিবি হেড কোয়াটারে রাখা হয়েছে। আর বাকি মালামালগুলো দর্শনা কাষ্টমসে জমা দেওয়া হয়েছে।




