ads

মঙ্গলবার , ২৩ জুন ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শততম ম্যাচে এমবাপের ১৬তম বিশ্বকাপ গোল

খবর টি পড়েছেন : ৪৮২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

 

Shamol Bangla Ads

বিশ্বকাপের রেকর্ড গোলদাতা হয়েছেন লিওনেল মেসি। তার সঙ্গে পাল্লা দেওয়ার পণ করেছেন কিলিয়ান এমবাপে। সোমবার ইরাকের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০০তম ম্যাচ স্মরণীয় করলেন জোড়া গোল করে। এই জোড়া গোলে বিশ্বকাপে ১৬ গোল নিয়ে এমবাপ্পে ছুঁয়ে ফেললেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।
ফিলাডেলফিয়ায় বজ্রবৃষ্টির কারণে প্রায় ৪ ঘণ্টা ধরে চলা ম্যাচে ইরাককে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্স। এই জয়ে ‘আই’ গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে ফরাসিরা।

ম্যাচের শুরু থেকেই ইরাককে কোনো সুযোগ দেয়নি ফ্রান্স। ফরাসিদের ১৯টি শটের বিপরীতে ইরাক মাত্র ৪টি শট নিতে পেরেছে। ম্যাচের ১৪ মিনিটেই মাইকেল অলিসের পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে ফ্রান্সকে এগিয়ে নেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ১৫ গোল করে ব্রাজিলের রোনালদো নাজারিওকে স্পর্শ করেন তিনি। ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ হওয়ার পর বজ্রবৃষ্টির কারণে প্রায় ২ ঘণ্টা ১০ মিনিট ম্যাচ স্থগিত থাকে।

Shamol Bangla Ads

পরিস্থিতি স্বাভাবিক হলে দ্বিতীয়োর্ধের খেলা শুরু হতেই জ্বলে ওঠে ফ্রান্স। ৫৪ মিনিটে ইরাকি ডিফেন্ডার জায়েদ তাহসিনের ভুল পাসের সুযোগ নিয়ে উসমান দেম্বেলে বল বাড়িয়ে দেন এমবাপ্পের দিকে। আলতো ছোঁয়ায় বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় ও ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেন ফরাসি ফরোয়ার্ড। এরপর ৬৬ মিনিটে মাইকেল অলিসের অ্যাসিস্ট থেকে ডান পায়ের কোনাকুনি শটে ইরাকের কফিনে শেষ পেরেকটি ঠোকেন উসমান দেম্বেলে।

দুই ম্যাচে ৪ গোল নিয়ে টুর্নামেন্টের গোল্ডেন বুটের দৌড়ে নরওয়ের আর্লিং হলান্ডের সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন এমবাপ্পে। আগামী ২৬ জুন গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড পরবর্তী সংবাদ চমকের নাম কেপ ভার্দে