ads

মঙ্গলবার , ১৫ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিয়ের মাইক্রোবাস খাদে পড়ে ৫ জন নিহত

খবর টি পড়েছেন : ৫৫১
বিয়ের মাইক্রোবাস খাদে পড়ে ৫ জন নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বরযাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। ১৫ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বীরপাশা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নুরুজ্জামানের ছেলে হাসান জামান (৩২), একই এলাকার অপু মিয়া (২৫) ও তার স্ত্রী মিসেস অপু (২২), রিজন সালেহিন (২৮) ও পরশ (২৫)। এছাড়া ওই ঘটনায় বর আশরাফুল ইসলামসহ (২৫) ৩ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করেন।
আহত মুনতাসির জানান, ঢাকার দক্ষিণ গোড়ান থেকে বর নিয়ে সিলেট উপশহর যাওয়ার পথে বেলা আড়াইটার দিকে বীরপাশা নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মাইক্রোবাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসের গুরুতর আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার নাদিরুজ্জামান জানান, হাসপাতালে আসার আগেই রাস্তায় ৪ জন এবং হাসপাতালে একজন মারা যান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী জাপান পরবর্তী সংবাদ ক্যাপ্টেন মনসুর আলীর জন্মশতবার্ষিকী আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads