ads

বুধবার , ১০ জানুয়ারি ২০১৮ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ: রাজানগরের ২ জনের মৃত্যুদণ্ড ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১০, ২০১৮ ৩:১৫ অপরাহ্ণ

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৫’রাজাকারের মধ্যে ওজায়ের আহমেদ চৌধুরী ও নেছার আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ ছাড়া বাকি ৩ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। তারা হলেন-শামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মোবারক মিয়া এবং ইউনুছ আহমেদ। ওই ৫ জনের মধ্যে ওজায়ের চৌধুরী ও ইউনুছ আহমেদ কারাগারে এবং বাকি তিনজন পলাতক।

১০ জানুয়ারী বুধবার বেলা পৌনে ১২টার দিকে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ওই রায় ঘোষণা করেন।
এর আগে গত ২০ নভেম্বর প্রসিকিউশন ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল।

Shamol Bangla Ads

রাজানগনের ওই ৫ রাজাকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজারে হত্যা, গণহত্যা, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটের পাঁচটি ধরনের অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে রয়েছে ১৮ জনকে হত্যা-গণহত্যা, ১১ জনকে অপহরণ আটক ও নির্যাতন এবং ২২টি বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

২০১৪ সালের ১২ অক্টোবর ওই ৫ আসামির বিরুদ্ধে তদন্ত শুরুর পর গত বছর ২৬ মে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই বছর ৮ ডিসেম্বর এই ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়। প্রসিকিউশন পক্ষে ১৩ জন সাক্ষী জবানবন্দি দেন। আসামিদের পক্ষে কোন সাফাই সাক্ষী ছিল না।
এর আগে ১৩ অক্টোবর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ওই দিনই রাজনগর উপজেলার গয়াসপুর গ্রামের ওজায়ের আহমেদ চৌধুরীকে মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও সোনাটিকি গ্রামের মৌলভি ইউনুছ আহমদকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যূনালের তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়, আসামিদের মধ্যে সামছুল হোসেন তরফদার একাত্তরে আল-বদর বাহিনীর এবং নেছার আলী রাজাকার বাহিনীর স্থানীয় কমান্ডার ছিলেন। বাকি ৩ জন রাজাকার বাহিনীর সদস্য হিসেবে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিলেন।

Need Ads