ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চীন সফরে যাচ্ছে বিএনপির ২৩ সদস্যের প্রতিনিধিদল

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলের নেতারা ওই সফরে অংশ নিচ্ছেন। শনিবার ছাত্রদলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিনিধিদলটি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

Shamol Bangla Ads

প্রতিনিধিদলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা রয়েছেন। এছাড়া, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খানসহ যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারাও সফরে অংশ নিচ্ছেন।

এর আগে, ২০২৪ সালের ৭ নভেম্বর বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে গিয়েছিল।

Need Ads
error: কপি হবে না!