বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৯১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৩ হাজার ৫০৪ জন। ১ ফেব্রুয়ারি বুধবার সকালে বৈশ্বিক পর্যায়ে করোনা আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে ওই তথ্য জানা গেছে।

মহামারি শুরু থেকে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৬২ হাজার ২৩২ জনে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৫১ লাখ ৭১ হাজার ৮৬১ জনে। করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ কোটি ৭৫ লাখ ৫৬ হাজার ৬৪২ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। দৈনিক প্রাণহানির তালিকায় জাপানের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। প্রাণহানির এ তালিকায় এরপর রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রিয়ার মতো দেশগুলো।








