ads

বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

না ফেরার দেশে নীলসাগর গ্র“পের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী শাহানা খানম

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০১৩ ১২:৪২ অপরাহ্ণ

Shahanaএম. এ করিম মিষ্টার, নীলফামারী : মৃত্যুর কাছে হার মেনে না ফেরার দেশে চলে গেলেন নীলসাগর গ্র“পের ভাইস চেয়ারম্যান শাহানা খানম (৩৭)। বিশেষজ্ঞ চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে ২৯ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধা ছয়টা ৫৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান ( ইন্নালিল্লাহি……………..রাজিউন)। শাহানা খাতুন নীলসাগর গ্র“পের চেয়ারম্যান ও অনলাইন পোর্টাল পরিবর্তন ডট কমের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আহসান হাবীব লেলিনের সহধর্মিনী।
জানা যায়, শুক্রবার সকাল নয়টায় রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ির ন্যাম ভিলেজের চার নং ভবনের তৃতীয় তলার বি-২ ফ্লাটে দুই গৃহকর্মী নিয়ে রান্নার কাজে ব্যাস্ত ছিলেন। হঠাৎ বৈদ্যূতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ফলস সিলিংসহ বিভিন্ন আসবাবপত্রে আগুন লেগে যায়। ওইসময় ফলস সিলিংয়ের একটি অংশ শাহানা খানমের শরীরের ওপড় পড়ে। এতে দুই গৃহকর্মীসহ তিনি অগ্নিদগ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেয়া হলে অবস্থার অবনতি হলে তাকে ওই রাতেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে ৬ সদস্যের বিশেষজ্ঞ টিমের তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার সন্ধায় তিনি না ফেরার দেশে চলে যান।
পারিবারিক সুত্র মতে, বুধবার রাতে মৃতদেহ ঢাকায় আসার পর বনানী চেয়ারম্যানবাড়ি মাঠে প্রথম, এরপর বৃহ¯পতিবার দুপুর ১২টায় রংপুর শহরের শালবনে, বাদ জোহর নীলফামারী  ঈদগাহ মাঠে তৃতীয় এবং সর্বশেষ নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারীতে শাহানা খানমের দাদার বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে।
শাহানা খানমের মৃত্যুতে নীলসাগর গ্র“পের সকল কর্মকর্তা-কমৃচারী ছাড়াও নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মমতাজুল হক, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু মো. সোয়েম, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী, সদস্য সচিব শাসুজ্জামান জামান, জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক সংসদ সদস্য আহসান আহমেদ, সাবেক সংসদ সদস্য এ্যাড. এন,কে আলম চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. রমেন্দ্র নাথ বর্দ্ধন বাপী, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়, জেলা জায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আবু হেলাল, নীলফামারী চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী প্রমুখ শোক প্রকাশ করেছেন।

Need Ads
error: কপি হবে না!