ads

বৃহস্পতিবার , ১৯ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শতভাগ যাত্রী নিয়ে চলবে সব গণপরিবহন

খবর টি পড়েছেন : ২৮৯
শতভাগ যাত্রী নিয়ে চলবে সব গণপরিবহন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সড়কে শতভাগ গণপরিবহন চলাচল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (১৮ আগস্ট) সংস্থার পরিচালক (প্রকৌশল) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি জারি করা হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, ১৯ আগস্ট বৃহস্পতিবার থেকে সড়কে সব গণপরিবহন চলবে। তবে তার জন্য কয়েকটি নির্দেশনা মানতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই আদেশ বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নির্দশনাগুলোর মধ্যে রয়েছে- আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না। পূর্বের ভাড়ায় (৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রযোজ্য হবে না) গণপরিবহন চলবে। গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার/কন্ডাক্টর, হেলপার-কাম ক্লিনার এবং টিকেট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিগণের মাস্ক পরিধান/ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। যাত্রার শুরু ও শেষে যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। এছাড়াও যানবাহনের মালিকগণকে যাত্রীগণের হাতব্যাগ, মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করতে হবে।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৬১ বছরে পদার্পণ করলো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় পরবর্তী সংবাদ পর্যটনের দ্বার খুলছে আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads