ads

রবিবার , ২৭ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে হরতালে সমর্থনে গাড়িতে অগ্নিসংযোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৭, ২০১৩ ১:১৩ অপরাহ্ণ

Gazipur_District_Map_Bangladesh_0মোহাম্মদ আরমান মিয়া, কালীগঞ্জ (গাজীপুর) : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টার হরতাল সমর্থনে গাজীপুরের কালীগঞ্জে কভ্যার্ড ভ্যান ও পিকাপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা। ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে মূলগাঁও নামক স্থানে ওই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হরতাল সমর্থনকারী একদল অজ্ঞাত দূবৃর্ত্তকারী উপজেলার টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে মূলগাঁও নামক স্থানে প্রাণ আরএফএল -এর ১টি কভ্যার্ড ভ্যান ও গ্রামীণ ফোনের ১টি পিকাপ ভ্যানে হরতাল সমর্থকরা গতিরোধ করে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এ সময় ২টি গাড়িই পুড়ে যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক ভূঁইয়া অগ্নিসংযোগের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, সন্ধ্যায় হরতাল সমর্থনকারী একদল অজ্ঞাত দূবৃর্ত্তকারী উপজেলার টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে মূলগাঁও নামক স্থানে ২টি গাড়িতে অগ্নিসংযোগ করে।

Need Ads
error: কপি হবে না!