ইয়ানুর রহমান (যশোর) : মণিরামপুরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে উত্তম কুমার (৩২) নামে এক যুবলীগ কর্মীকে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চালকিডাঙ্গা এলাকায় একদল সন্ত্রাসী তার উপর এ হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে পৌর এলাকার মোহনপুর গ্রামের সুনীল কুমারের পুত্র। আওয়ামীলীগ নেতাদের দাবী রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে তার উপর এ হামলা চালানো হয়েছে।
মণিরামপুরে সন্ত্রাসীরা যুবলীগ কর্মীর হাত-পা ভেঙ্গে দিয়েছে