ads

শনিবার , ২২ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে প্রেমের বলি এসএসসি পরীক্ষার্থী আকাশ!

খবর টি পড়েছেন : ২১৩
ময়মনসিংহে প্রেমের বলি এসএসসি পরীক্ষার্থী আকাশ!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহে প্রেমের বলি হলো এসএসসি পরীক্ষার্থী আকাশ। ২১ মে শুক্রবার রাতে সদর উপজেলার ভুগলি গ্রামের প্রেমিকার বাড়ি থেকে মাটি খুঁড়ে বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আকাশ অষ্টধার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল।

Shamol Bangla Ads

স্বজনদের অভিযোগ- প্রেমিকার বাবা ইউপি সদস্য জিয়ারুল ও তার ছেলেরা মিলে হত্যা করেছে আকাশকে। ওই ঘটনায় প্রেমিকার মা ও চাচিকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকেই সন্তান হারানো মায়ের কান্না থামছেই না। গগনবিদারী আহাজারিতে ভারী হয়ে ওঠেছে পরিবেশ।

পুলিশ ও স্বজনরা জানায়, ময়মনসিংহ সদরোর ভুগলি নয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আক্রাম হোসেনের ছোট ছেলে আকাশের সঙ্গে বর্তমান ইউপি সদস্যে জিয়ারুল হকের ছোট মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত বুধবার (১৯ মে) রাত ৮টার দিকে জিয়ারুলের মেয়ে আকাশকে ফোন করে তাদের বাড়িতে ডেকে নেয়। এরপর থেকে নিখোঁজ ছিল আকাশ। পরে বিষয়টি পুলিশকে জানালে শুক্রবার রাত ৮টার দিকে জিয়ারুল মেম্বারের বাড়ির পেছন থেকে মাটি খুঁড়ে বস্তাবন্দি আকাশের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Shamol Bangla Ads

এদিকে, ঘটনার পর থেকে জিয়ারুল মেম্বার ও তার ছেলেমেয়েরা পলাতক রয়েছে। তবে জিয়ারুলের স্ত্রীসহ দুজনকে আটক করার কথা জানিয়েছে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মো. চাঁদ মিয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২ প্রকল্পে ৫১০০ কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক পরবর্তী সংবাদ নেত্রকোনায় রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads