নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ব্যারিষ্টার এম. হায়দার আলী আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে গণতন্ত্র রক্ষা করুন। যে যে দলই করুন না কেন, দেশের জনসাধারণকে ভাল রাখতে ও দেশে সন্ত্রাস নৈরাজ্য, নারী নির্যাতন বন্ধে এবং সব সেক্টরে দেশের জন্য মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। তিনি ১১ মার্চ শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা (হ্য়াদার আলী সর্মথিত) বিএনপির আয়োজনে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
নালিতাবাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে উসমান গনির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক শরাফত আলী খান, সাংগঠনিক সম্পাদক আঃ জব্বার, প্রভাষক আবদুল্লাহ প্রমুখ।




