ads

শনিবার , ২১ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন’ : শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ১৯৮
‘২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন’ : শেখ হাসিনা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলার জন্য আবারও তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, একটি সরকারের সহযোগিতা না থাকলে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। ঘটনার পর সরকার বিভিন্ন ধরনের আলামত নষ্ট করে দিয়েছিল। ২১ আগস্ট শনিবার গ্রেনেড হামলা দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি তিনি আলোচনা সভায় যুক্ত হন।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে একজন কারারক্ষী জড়িত ছিল। ওইদিন রাতেই খালেদা জিয়া চারজনকে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে ওই কারারক্ষীও ছিলেন।’ তিনি বলেন, ‘শোনা যায়- বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদ ও ডালিম ওই ঘটনার আগে ঢাকায় এসেছিলেন। তারা খালেদা জিয়ার তত্ত্বাবধানে তারেক রহমানের আশ্রয়ে ছিলেন। যখন শুনেছে আমি বেঁচে আছি, তারা দেশত্যাগের সিদ্ধান্ত নেয়।’

শেখ হাসিনা আরও বলেন, ‘বারবার আমার ওপর হামলা হয়েছে। আমি বেঁচে আছি। হয়তো আল্লাহ কোনো কাজ শেষ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন।’

Shamol Bangla Ads

দিবসটি উপলক্ষে এদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী বেদিতে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু হত্যার মূল নায়ক জিয়ার মুখোশ উন্মোচন করতে… পরবর্তী সংবাদ ২১ আগস্টের শহীদ বেদীতে আওয়ামী লীগের শ্রদ্ধা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads