রেজাউল করিম বকুল, (শ্রীবরদী) শেরপুর : শেরপুরের শ্রীবরদী বহুমুখী শিল্প ও বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। এ ব্যাপারে সমিতির গঠিত নির্বাচন পরিচালনার কমিটির প্রধান নির্বাচন কমিশনার একেএম রহুল আমীন, নির্বাচন কমিশনার আব্দুল মালেক ও নান্দু মিয়া স্বাক্ষরিত একটি পরিপত্র প্রকাশ করেছেন। দ্বি-বার্ষিক এ নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন একই পদের বিপরীতে একাধিক প্রার্থী। কে কোন পদের জন্য লড়বেন তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।
জানা যায়, শ্রীবরদী বহুমুখী শিল্প ও বণিক সমিতির নিজস্ব গৃহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদের জন্যে ১০ হাজার টাকা, সহ-সভাপতির জন্যে ৭ হাজার টাকা, সাধারণ সম্পাদকের জন্যে ৭ হাজার টাকা, সদস্য পদের জন্যে ৩ হাজার টাকা করে অফেরত যোগ্য জামানত দিতে হবে। মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন ৩০ অক্টোবর। মনোনয়ন পত্র বাছাই ১ নভেম্বর। প্রার্থী পদ প্রার্থী প্রত্যাহারের শেস দিন ২ নভেম্বর। নির্বাচন অনুষ্ঠান ২০ নভেম্বর। চুড়ান্ত ফলাফল প্রকাশ ২৩ নভেম্বর।




