এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ ১৪বছর পর বাংলাদেশ ছাত্রলীগ টাঙ্গাইলের গোপালপুর শহর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকালে গোপালপুর কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মঞ্জুরুল হক ফরিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক।
সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছসেবক লীগের আহবায়ক আব্দুস সালাম নান্নু, আওয়ামী যুবলীগের সম্পাদক আনোয়ারুল হক বুলবুল, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ ছিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইদুর রহমান, গোপালপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শেখ ফেরদৌস ওয়াহিদ রিপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, আব্দুস সালাম মিল্টন প্রমুখ।
উপস্থিত ছিলেন উদয়মান ছাত্রলীগ নেতা দিপু, শাহান শাহ রনজু, আয়নাল হক, আলমগীর হোসেন রানা, আল মাছুদ, উথান, সাইদুর রহমান, মানিক চন্দ্র প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতি পদে ৮জন ও সম্পাদক পদে ৭জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করায় দলের সিনিয়র নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে পরবর্তীতে কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মঞ্জুরুল হক ফরিদ রোববার স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেন।
প্রসঙ্গত, সর্বশেষ ২০০০সালে গোপালপুর কলেজ মাঠে শহর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়ে ছিল।









