ads

রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০১৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদির সাথে মিল রেখে শেরপুরের বিভিন্ন স্থানে ঈদুল আযহা পালিত

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০১৫ ১০:৩৭ পূর্বাহ্ণ

Sherpur_Agam_Eid_picস্টাফ রিপোর্টার : সৌদি আরবের সাথে মিল রেখে শেরপুর জেলার বিভিন্ন স্থানে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার আগাম পবিত্র ঈদুল আযহা পালিত হচ্ছে। শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনের চর, ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা, নকলা উপজেলার বানেশ্বর্দীসহ কমপক্ষে ৮টি স্থানে পৃথক ভাবে পবিত্র ঈদুল আযহা পালিত হচ্ছে। এ উপলক্ষে সকাল ৮টা থেকে ১০ টার মধ্যে পৃথক এসব স্থানে মুসল্লীরা পবিত্র ঈদের নামাজ আদায় করছেন। প্রত্যেকটি ঈদের জামাতে দেড় হতে দুইশ জনের মতো মুসল্লী অংশ নেয়।
এই ঈদের নামাজের বড় জামাত দুটি অনুষ্ঠিত হয় সকাল ৮টায় বনগাঁও চতল ও নন্নী মধ্যপাড়ায়। এ ছাড়াও নন্নী মধ্যপাড়ায় পুরুষদের পাশাপাশি পর্দার আড়ালে মহিলারাও ঈদের নামাজে অংশ নেয়। নামাজের পর পারস্পরিক কুলাকুলি শেষে তারা অংশ নেন প্রীতিভোজে।
বিগত কয়েক বছর যাবত শেরপুরের এসব এলাকায় সৌদির সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ পালনকারীর সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!