ads

বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চীন থেকে আগতদের ওপর কোভিড বিধিনিষেধের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২২ ৮:৩৫ অপরাহ্ণ

চীনে নতুন করে করোনার প্রকোপ বাড়ছে। এমন খবরের মাঝেই আগামী মাস থেকে সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। এমন পরিপ্রেক্ষিতে চীন থেকে যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের ওপর নতুন করে কোভিড সংশ্লিষ্ট বিধিনিষেধ আরোপের বিষয়টি ভাবছে মার্কিন প্রশাসন। খবর বিবিসির।

Shamol Bangla Ads

মার্কিন প্রশাসনের কর্তারা বলছেন, চীনে করোনা বাড়া সত্ত্বেও এ সংক্রান্ত তথ্য নিয়ে দেশটির স্বচ্ছতার ঘাটতির কারণে নতুন বিধিনিষেধের কথা ভাবা হচ্ছে। চীন অবশ্য বলছে, তাদের দেশে ‘বিজ্ঞানভিত্তিক’ কোভিডনীতিই মানা হচ্ছে।

এরই মধ্যে চীনফেরত ব্যক্তিদের ওপর বিশেষ কড়াকড়ি আরোপ করেছে জাপান, মালয়েশিয়া ও তাইওয়ান। ভারতও শিগগিরই চীনফেরত যাত্রীদের বেলায় বিশেষ বিধিনিষেধ চালু করবে বলে জানিয়েছে। তবে চীনের সীমান্ত খুলে দেওয়ার পরিকল্পনা প্রকাশের আগেই ভারত এটি জানিয়েছিল।

Shamol Bangla Ads

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চীনে কোভিড-১৯ বেড়ে যাওয়ায় এবং দেশটিতে ভাইরাল জিনোম সিকোয়েন্সের তথ্যের ঘাটতির ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।’
চীনের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ওয়াং ওয়েনবিন অবশ্য পশ্চিমা দেশগুলো এবং পশ্চিমা সংবাদমাধ্যমকে দোষারোপ করেছেন। চীনের কোভিড নীতিমালার অংশ তুলে ধরে হাইপ ওঠানো হচ্ছে।

অন্যদিকে যুক্তরাজ্য ও জার্মানি বলেছে, তারা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এখনই চীন থেকে আগতদের ওপর নতুন কোনো বিধিনিষেধ আরোপের কথা ভাবছে না তারা।

Need Ads
error: কপি হবে না!