ads

মঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‌’শেখ হাসিনার কল্যাণে আইনজীবীদের উন্নয়নের দ্বার উন্মোচিত হয়েছে’

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ১৯, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ

শেরপুরে বার কাউন্সিল নির্বাচনে সমন্বয় পরিষদের নির্বাচনী সভা

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বার কাউন্সিল প্রতিষ্ঠার মাধ্যমে আইনজীবীদের বেনাভোলেন্ড ফান্ড গড়ে দিয়েছিলেন। পরবর্তীতে পরবর্তীতে কোন সরকারি ওই ফান্ডে সহায়তা দেয়নি। আজ জাতির পিতার দর্শন অনুসরণ করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আইনজীবীদের প্রতি উদার রয়েছেন বলেই ওই ফান্ড সমৃদ্ধ করার পাশাপাশি আইনজীবীদের উন্নয়নের দ্বার উন্মোচিত হয়েছে।’ ১৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন উপলক্ষে শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এক নির্বাচনী সভায় ওই কথা বলেন পরিষদের নেতা ও বার কাউন্সিলের হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল।

Shamol Bangla Ads

ঢাকা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট বাদল বলেন, শেখ হাসিনা আইনজীবীদের স্বার্থে বার কাউন্সিল ভবন নির্মাণে ১২৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। করোনা মহামারীতে দিয়েছেন বিশেষ প্রণোদনা। এছাড়া স্থানীয় বারগুলোর কল্যাণে আরও দিয়েছেন ২০ কোটি টাকার অনুদান। বার কাউন্সিলের আগামী নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা নির্বাচিত হলে আগামীতে কাউন্সিলকে আপামর আইনজীবীদের কল্যাণে সর্বোত্ত কাজে লাগানো হবে। নতুন করে গড়ে তোলা হবে চিলড্রেন এডুকেশন ফান্ড। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় আইনের শাসন নিশ্চিত করতে এ প্যানেলের কোন বিকল্প নেই। সেইসাথে এ প্যানেল নির্বাচিত হলে আইনজীবীদের কল্যাণে কাজ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দের সভাপতিত্বে সভায় সাধারণ আসনের অন্যান্য প্রার্থীর মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান, এ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ, এ্যাডভোকেট মো. রবিউল আলম বুদু ও এ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা।

Shamol Bangla Ads

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট একেএম একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট হরিদাস সাহা, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল মানসুর স্বপন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শাহ মো. মনিরুল ইসলাম নাহিদ, জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব এ্যাডভোকেট মমতাজ উদ্দিন মুন্না প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২৫ মে অনুষ্ঠেয় বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সাধারণ আসনে ৭ জন ও গ্রুপ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Need Ads