ads

রবিবার , ১৩ অক্টোবর ২০১৩ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

র‌্যালি, আলোচনা ও ভুমিকম্প সচেতনতা মহড়ায় শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৩, ২০১৩ ২:০৬ অপরাহ্ণ

Sherpur-2স্টাফ রিপোর্টার : র‌্যালি, আলোচনা সভা ও ভুমিকম্পে করণীয় সচেতনতা মহড়ার মধ্য দিয়ে শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ১৩ অক্টোবর রবিবার দুপুরে কালেক্টরেট চত্বরে ওই দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। পরে জেলা প্রশাসন, ওয়ার্ল্ড ভিশন শেরপুর এডিপি রেডক্রিসেন্ট সোসাইটি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

শিল্পকলা একাডেমীতে ‘প্রতিবন্ধিদের সাথে রাখবো, দুর্যোগ সহনশীল দেশ গড়বো’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের ওপর এক আলেচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্র্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হায়দার আলী, পৌর প্যাণেল মেয়র নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস ডিএডি দুলাল মিয়া, এডিপি ম্যানেজার দিলীপ চিরান, সাংবাদিক মুগনিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে এ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। পরে শিল্পকলা একাডেমী চত্বরে ভুমিকম্প ও অগ্নিকান্ড সচেতনতামুলক এক মহড়া প্রদর্শনী করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।

Need Ads
error: কপি হবে না!