ads

রবিবার , ২৫ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে মাহী বি চৌধুরীকে দুদকের জিজ্ঞাসাবাদ

খবর টি পড়েছেন : ২১৬
যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে মাহী বি চৌধুরীকে দুদকের জিজ্ঞাসাবাদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য ও মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২৫ আগস্ট রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন তিনি। এখনও তাকে জিজ্ঞাসাবাদ চলছে। দুদক সূত্রে জানা গেছে, মাহীর স্ত্রী আশফাহ্ হক লোপাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তিনি আসেননি।
জানা গেছে, মাহী ও তার স্ত্রী বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে বিপুল অর্থ পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও অজ্ঞাত খাত থেকে আয়ের টাকা তারা কৌশলে বিদেশে নিয়ে গেছেন। বিএনপি সরকারের সময়সহ বিভিন্ন সময়ে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থের মালিক হয়েছেন তিনি। এসব অভিযোগ প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। উপপরিচালক জালাল উদ্দিন আহমেদের নেতৃত্বে অনুসন্ধান দল গঠন করা হয়। পরে অভিযোগ সম্পর্কে বক্তব্য দিতে মাহী ও তার স্ত্রীকে দুদকে হাজির হতে বলা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরের ডিসিকে ওএসডি করা হচ্ছে : প্রতিমন্ত্রী পরবর্তী সংবাদ জামালপুরের নতুন ডিসি এনামুল হক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads