ads

রবিবার , ২১ জুন ২০২৬ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের রেকর্ড

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২১, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ

ইতিহাসের হাজারতম বিশ্বকাপের ম্যাচ দেখে ফেললেন ফুটবল ভক্তরা। আর এই ঐতিহাসিক ম্যাচে তিউনেশিয়াকে উড়িয়ে দিয়ে উপলক্ষটি স্মরণীয় করে রাখল জাপান। গ্রুপ ‘এফ’ এ নিজেদের দ্বিতীয় ম্যাচে তিউনেশিয়াকে ৪-০ গোলে হারায় জাপান। এতে বিশ্বকাপ ইতিহাসে ১ ম্যাচে এশিয়ার কোন দেশ হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছে দেশটি। আর এই হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে আফ্রিকার দলটির।

Shamol Bangla Ads

মেক্সিকোর মনতেরেতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় জাপান। চতুর্থ মিনিটেই দাইচি কামাদার গোলে এগিয়ে যায় এশিয়ার প্রতিনিধিরা। এরপর ৩১তম মিনিটে আয়াসে উয়েদা ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান।

বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে জাপান।
৬৯তম মিনিটে জুনিয়া ইতো তৃতীয় গোল করে তিউনিশিয়ার প্রত্যাবর্তনের সব আশা শেষ করে দেন। ম্যাচের ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জাপানের ৪-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন উয়েদা।

Need Ads
error: কপি হবে না!