চুয়াডাঙ্গা সংবাদদাতা : সীমান্তে মানুষ হত্যা, শিশু-নারী পাচার ও মাদক সহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তে বিজিবি-বিএসএফ যৌথ টহল পরিচালা করেছে। রবিবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সীমান্তের ৬১ মেইন পিলার থেকে ৬২ নং মেইন পিলার পর্যন্ত ৫ কিলোমিটার যৌথ টহল দিয়েছে বিজিবি ও বিএসএফ। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বেনীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার নাসির উদ্দীন ও বিএসএফর পক্ষে ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার ১৭৩ ব্যাটেলিয়ানের লোনাগঞ্জ ক্যাম্পের ইন্সপেক্টর অজিত কুমার।




