ads

শনিবার , ১২ অক্টোবর ২০১৩ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারো ভূমধ্যসাগরে নৌকাডুবি : মৃতের সংখ্যা ৫৫

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১২, ২০১৩ ৫:০০ অপরাহ্ণ

131011213805_migrant_boat_capsizes_304x171_ap_nocreditশ্যামলবাংলা ডেস্ক : ূমধ্যসাগরে আবারো নৌকাডুবিতে ৫৫ অভিবাসীর মৃত্যু ঘটেছে।
ভূমধ্যসাগরে ইতালির দ্বীপ লাম্পেদুসা থেকে ১২০ কিলোমিটার বা ৭০ মাইল দূরে এই নৌকাডুবির ঘটনা ঘটে।
এই নৌকাডুবির পর ইতালি ও মাল্টার উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টার ঘটনাস্থলে গিয়ে অন্ধকারের মধ্যেই উদ্ধারকাজ শুরু করে। ওই দুই দেশের কোস্ট গার্ড সদস্যরা এ যাবত ২০৩ জনকে উদ্ধার করেছে।
মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট এর কার্যালয় থেকে জানানো হয়েছে  উদ্ধার হওয়া ১৪৭ জন অভিবাসী মাল্টার পেট্রোল বোটে অবস্থান করছে। আরও ৫৬ জন রয়েছে ইতালির উদ্ধারকারীদের তত্বাবধানে।
মি মাসকাট জানান মৃতদের মধ্যে তিনটি ছোট শিশুও ছিল।
উলে­খ্য গত সপ্তাহে এই লাম্পেদুসার কাছে উপকূলে এমনই এক নৌকাডুবির ঘটনায় প্রায় তিন শতাধিক অভিবাসী মারা যান।
নৌকায় করে ভ্রমণকারী যাত্রীদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

Need Ads
error: কপি হবে না!