ads

মঙ্গলবার , ৪ নভেম্বর ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বড়পুকুরিয়া কয়লা খনি’র ৩’শ মে. টন কয়লা লোপাটের ঘটনায় ৫ জন বরখাস্ত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৪, ২০১৪ ৬:২৯ অপরাহ্ণ

শাহ্ আলম শাহী,দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ৩০০মেট্রিক টন কয়লা লোপাটের ঘটনায় ৫জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বখাস্ত করেছে খনি কর্তৃপক্ষ। খনি কর্তৃপক্ষ আউট সোসিং কর্মচারী হিসেবে নিয়োগ প্রাপ্ত অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর শাকিল আহাম্মেদ ও পিয়ন রবিউল ইসলাম এবং বিসিএমসিএল’র খনির জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারী, ডেপুটি জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র সাহা ও ডিএম (সেল্স) কামরুল ইসলামকে সোমবার বিকেলে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।

Shamol Bangla Ads

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সাভারের জিরানীবাজার এলাকার মাসুস আলী নামে এক ব্যবসায়ী রবিন ট্রের্ডাসের অনুকলে ৩০০মেট্রিক টন কয়লার ভুয়া কাগজ-পত্র নিয়ে গত ১৫’মে বৃহস্পতিবার অগ্রনী ব্যাংক,ফুলবাড়ী শাখায়, ৯২০০(সরকারী বিত্রুয় মূল্য) টাকা প্রতি টন হিসেবে মোট কয়লার মুল্য ২৭ লাখ ৬০ হাজার টাকা জমা দানের জাল/ভুয়া একটি মুড়ি ও ব্যাংক প্রত্যায়ন পত্র/সাটিফিকেট তৈরী করে এদিন বিকেলেই আনুমান ৩টার দিকে আবেদনের সাথে তা খনির কয়লা বিত্রুয় শাখায় জমা দেয়। সেদিন বিকেলে রহস্য জনক ভাবে কাগজ-পত্র জমা হওয়ার ১ ঘন্টার মধ্যে কয়লা ডেলিভারী জন্য অর্ডার হয়ে যায়। শুত্রুবার ও শনিবার বিকেল ৩ টার মধ্যে সরকারী ছুটির এ দুই দিনে ১৭ ট্রাকে ৩০০ মেঃ টন কয়লা ডেলিভারী হয়। গেটে কয়লা ডেলিভারী থেকে শুরু করে সকল কাগজ পত্রে রবিন ট্রের্ডাসের প্রপাইটার মাসুম আলী সই স্বাক্ষর করেন। জুলাইয়ের মাঝামাঝি সময়ে খনি কর্তৃপক্ষের কাছে ঘটনাটি ফাঁস হলেও রহস্য জনক কারনে তা ধামা চাপা পড়ে যায়। শেষে খনির অভ্যন্তরিন নিরিক্ষণে ব্যাংক হিসাবের সংগে টাকার গড়মিল ধরা পড়লে গত ২০ আগষ্ট ৩০০মেট্রিক টন কয়লার রহস্য উদঘাটনের জন্য জিএম(প্রশাসন) একেএম সিরাজুল ইসলামকে আহবায়ক, জিএম এটিএম নুরুজ্জামান চৌধুরি ও ডিজিএম সাইফুল ইসলামকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়। তদন্ত টিম গোপনে ও প্রকাশ্য বিভিন্ন ভাবে অনুসন্ধান করেন। এর মাঝে কর্তৃপক্ষ গত ২৬ আগষ্ট পার্বতীপুর মডেল থানার বড়পুকুরিয়া তদন্ত কেন্দ্রে একটি সাধারন ডাইরী করেন। পরে কর্তপক্ষ আউট সোসিং কর্মচারী হিসেবে নিয়োগ প্রাপ্ত অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর শাকিল আহাম্মেদ ও নুসআত ট্রেডার্সের স্বাত্বাধিকারী, আরাফাত রহমানকে আসামী করে খনির ডিএম (প্রশাসন) মাসুদুর রহমান বাদি হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এরই প্রেক্ষিতে খনি কর্তৃপক্ষ আউট সোসিং কর্মচারী হিসেবে নিয়োগ প্রাপ্ত অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর শাকিল আহাম্মেদ ও পিয়ন রবিউল ইসলাম এবং বিসিএমসিএল’র খনির জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারী, ডেপুটি জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র সাহা ও ডিএম (সেল্স) কামরুল ইসলামকে সোমবার বিকেলে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
এ নিয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান বলেন, ৩০০ মেট্রিক টন কয়লার মুল্য পরিশোধ করেছে। আপাতঃত বিসিএমসিএল’র তিন কর্মকর্তাকে সকল কাজ কর্ম থেকে বিরত রাখা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি
প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে রেখে কখনও ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে রেখে কখনও ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব নয়। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ঘটাতে হলে কারিগরি প্রশিক্ষণ ও পুনর্বাসন প্রয়োজন। তাদেরকে দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে পারলে তারাও হবে এদেশের উন্নয়নের অংশীদার।
সোমবার বিকেলে দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের কৃষান বাজারস্থ সিডিসি কার্যালয় প্রাঙ্গণে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) দিনাজপুর এর আয়োজনে ও সিডিডি’র সহযোগিতায় মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় পিআরপিডি-ডিআই প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন। সিডিসি’র নির্বাহী পরিচালক ও সমাজ কল্যান মন্ত্রণালয়ের অধিনস্থ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জেলা স্টেয়ারিং কমিটির সদস্য যাদব চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, সদর ইউএনও আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মি. স্টিফেন মুর্মু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ^জিৎ ঘোষ কাঞ্চন, কোতয়ালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, বিশিষ্ট চিকিৎসক ডাঃ রাজকুমার রায়, ওয়াল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপি ম্যানেজার রোলান্ড গোমেজ। স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের ডিআইআরএফ শৈলেন চন্দ্র রায়। সঞ্চলকের দায়িত্ব পালন করেন একাউন্স এন্ড এডমিন অফিসার তপন কুমার রায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্পের সিএম মুক্তি কজুর। এ সময় কর্মএলাকার পৌরসভা সহ ৪টি ইউনিযনের প্রতিবন্ধী সহসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও কর্মী, সাংবাদিকবৃন্দসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

দিনাজপুরে অসহায়,দুঃস্থ ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসায়
হাজী সালেহা মনিরুজ্জামান ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্বোধন

Shamol Bangla Ads

দিনাজপুরের খানসামায় অসহায়,দুঃস্থ ও দরিদ্র মানুষের বিনামূল্যে চিকিৎসা ও সহায়তায় হাজী সালেহা মনিরুজ্জামান ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্বোধন করা হয়েছে। সেই সাথে প্রায় ৩ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়েছে।
খানসামা আংগারপাড়া ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে সোমবার বিকেলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানসামা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আখতারুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, “হাজ্বী সালেহা মনিরুজ্জামান ফাউন্ডেশন ট্রাস্ট” প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনিরুজ্জামান, খানসামা থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ সরকার, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট সমাজসেবক এ.জেড.এম রেজওয়ানুল হক, সাবেক অধ্যক্ষ দিনাজপুর সরকারী কলেজ প্রফেসর আব্দুল কাইয়ুম, ৩নং আংগারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহম্মেদ শাহ্, খানসামা প্রেস ক্লাব সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন, ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক সালেকুজ্জামান রবি সহ অন্যরা।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনিরুজ্জামান ব্যক্তি উদোগ্যে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন এ ফাউন্ডেশন।

Need Ads
error: কপি হবে না!