ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনুদানের ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’তে সিয়াম-পরীমনি

খবর টি পড়েছেন : ২১৬
অনুদানের ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’তে সিয়াম-পরীমনি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকাই ছবির নতুন জুটি সিয়াম আহমেদ ও পরীমনি। অচিরেই মুক্তি পেতে যাচ্ছে এ জুটির ‘বিশ্বসুন্দরী’ ছবিটি। নতুন খবর হলো, সরকারি অনুদানে নির্মিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন সিয়াম আহমেদ ও পরীমনি। এমনই গুঞ্জন চলছে সিনেপাড়ায়। ছবিটি নির্মাণ করছেন আবু রায়হান জুয়েল। নন্দিত লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ছবিটি তৈরি হবে। উপন্যাস থেকে এর চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ‘নসু ডাকাত কুপোকাত’ নামে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায় ছবিটির পাণ্ডুলিপি। পরে নাম পরিবর্তন করে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ রাখা হয়।

Shamol Bangla Ads

নির্মাতা জানান, আমরা ছবিটির প্রি-প্রডাকশনের কাজ শেষ করেছি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ মার্চ থেকে এর শুটিং শুরু করব। তবে কাস্টিংয়ের ব্যাপারটি এখনই বলতে চাচ্ছি না। এটা সবার জন্য চমক থাকুক।’

সিয়াম ও পরীমনির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘দুজন চমৎকার শিল্পী আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির সিয়াম ও পরীমনি। আমার খুব ইচ্ছে তাদের নিয়েই ছবিটি তৈরি করার। এ ব্যাপারে আলাপও করেছি। তবে চূড়ান্ত হয়নি কিছু। ’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ… পরবর্তী সংবাদ বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকী আজ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads