ads

সোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইনস্টাগ্রামে ব্লু টিক পেতে করণীয়

খবর টি পড়েছেন : ৬৫০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ইতিমধ্যেই ইনস্টাগ্রামে এসেছে ভেরিফিকেশন ব্যাজ। ভেরিফিকেশন সম্পন্ন হলে একটি নীল চেকমার্ক ব্যাজ পাওয়া যায়। যে অ্যাকাউন্টে এই ভেরিফিকেশন ব্লু চেকমার্ক থাকে, অন্য ব্যবহারকারীদের কাছে সেই অ্যাকাউন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করে। এমন ব্লু চেকমার্ক এখন অনেক জায়গাতেই দেখা যায়। টুইটার, ফেসবুক টিন্ডারের মতো প্ল্যাটফর্মে দেখা যায়। বোঝা যায়, এই প্ল্যাটফর্মটি নিশ্চিত করেছে ওই অ্যাকাউন্টটি বিশ্বস্ত। যেকোনো ব্যক্তি ইনস্টাগ্রামে এই যাচাইকৃত ব্যাজ পাওয়ার অনুরোধ করতে পারেন। তবে ইনস্টাগ্রাম এই বিষয়ে খুবই কড়া। বেশ কিছু মানদণ্ড পেরিয়ে তবে পাওয়া যেতে পারে এই ব্যাজ।

Shamol Bangla Ads

কীভাবে আবেদন করা যাবে—প্রথমেই ইনস্টাগ্রাম প্রোফাইলে যেতে হবে। তারপর ওপরের ডানদিকে কোনায় হ্যামবার্গার আইকনে ট্যাপ করতে হবে। এরপর সেটিংসে গিয়ে ট্যাপ করতে হবে অ্যাকাউন্ট-এ। এরপর ‘রিকোয়েস্ট ভেরিফিকেশন’-এ ট্যাপ করতে হবে। এখানেই আসবে একটি আবেদন ফর্ম, সেটি যথাযথভাবে পূরণ করে ফেলতে হবে।

সরকারি পরিচয়পত্রের ছবিও জমা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট হতে পারে। ব্যবসার জন্য, একটি ইউটিলিটি বিল, একটি অফিশিয়াল ব্যবসায়িক নথি বা ট্যাক্স ফাইলিং নথি দেওয়া যেতে পারে। এরপর সেটি জমা দিয়ে দিতে হবে। তারপর যা করার ইনস্টাগ্রামই করবে।

Shamol Bangla Ads

ইনস্টাগ্রামের দাবি, তাদের একটি প্রতিনিধি দল এই আবেদন পর্যালোচনা করে দেখবে। তারপর, ওই অ্যাকাউন্টের নোটিফিকেশন ট্যাবে একটি প্রতিক্রিয়া পাওয়া যাবে। ইনস্টাগ্রাম খুব স্পষ্টই বলেছে যে, তারা কোনোভাবেই কোনো ই-মেইল পাঠাবে না, টাকা চাইবে না বা অন্যভাবে যোগাযোগ করবে না। কয়েক দিন বা এক সপ্তাহের মধ্যে অ্যাকাউন্ট হোল্ডার সরাসরি হ্যাঁ বা না উত্তর পেয়ে যাবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কমেন্ট বন্ধের সুবিধা আনলো ইউটিউব পরবর্তী সংবাদ কৃত্রিম বৃদ্ধিমত্তার দাপট, পেটিএমে ১ হাজার কর্মী ছাঁটাই

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads