ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আ’লীগের আহবায়ক কমিটি গঠন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১১, ২০১৪ ৩:৪৩ অপরাহ্ণ

A Leageশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ শ্রীবরদী উপজেলা শাখার নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শেরপুর জেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল স্বাক্ষরিত এক কমিটিতে শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন খোকাকে আহবায়ক, সাবেক ছাত্রনেতা এম.এ মতিনকে সিনিয়র যুগ্ম আহবায়ক, উপজেলা যুবলীগের সভাপতি মোতাহারুল ইসলাম লিটনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব এ.কে.এম ফজলুল হক চাঁন, সাবেক এম.পি ও শেরপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট আব্দুল হালিম, সাবেক এম.পি খন্দকার মোঃ খুররম, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন, শেরপুর জেলা আওয়ামী আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, শেরপুর জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ্, নুর-ই-জামান রেন্টু, ওবায়দুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, আলহাজ্ব আবুল কালাম আজাদ, আলহাজ্ব মুহসিনুল বারী রুমি, এ.ডি.এম. শহিদুল্লাহ চেয়ারম্যান, গোলাম ফারুক হেলাল, সালাহ উদ্দিন সালেম, আমিনুল ইসলাম কমান্ডার, মোঃ আলী লাল, মোশারফ হোসেন মাষ্টার, এ.কে.এম ওবায়দুর রহমান খায়ের মুন্সী, আক্রাম হোসেন, লাবিনা আক্তার লিমা, আলমগীর হোসেন ঢনা, মোঃ সাইফুল্লাহ, মাহবুবুর রহমান সুজা, এডভোকেট শাহীদুল্লাহ শাহী, এডভোকেট তারিকুল ইসলাম ভাসানীসহ ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এব্যাপারে শেরপুর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীবরদী উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতা এডভোকেট সুব্রত কুমার দে ভানু বলেন, আহ্বায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে শ্রীবরদী উপজেলার সংশ্লিষ্ট ওয়ার্ড, ইউনিয়ন কাউন্সিল সম্পন্নপূর্বক শ্রীবরদী উপজেলা আ’লীগের কাউন্সিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!