ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ও হাতীবান্দা ইউনিয়ন আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় । উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ এসএমএ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এসএম আমিরুজ্জামান লেবু, আলহাজ আ: হাই,জমসেদ আলী , আনার উল্লাহ, আব্দুস ছামাদ, ইদ্রিস আলী মল্লিক, জয়নাল আবদীন খান, আবু ছালেহ, সামচুল হক , আমিনুল ইসলাম, আব্দুস ছালাম প্রমূখ । উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পুর্বে ওইসব কমিটি গঠন হয়েছিল । সভায় উপজেলা আওয়ামী লীগের ২৬ জন সদস্যের মধ্যে ২৪ জন উপস্থিত ছিলেন ।
ঝিনাইগাতীতে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে অনাস্থা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওমর ফারুক ও যুগ্ম আহ্বায়ক সামিউল হকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে জেলা কমিটির নিকট পত্র প্রেরণ করেন কমিটির সদস্যরা। তাদের বিরুদ্ধে সাংগঠনিক গ্রহণের দাবী জানানো হয়। উল্লেখ্য, গত ৫মাস পূর্বে জেলা কমিটি এ উপজেলা কমিটির বিলুপ্তি ঘোষনা করেন। এবং বিধিবর্হিভূতভাবে উপজেলা সদর ইউনিয়ন কমিটির সভাপতি ওমর ফারুককে আহ্বায়ক ও উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক সামিউল হককে যুগ্ম আহ্বায়ক করে ২৮ সদস্য বিশিষ্ট্য সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেন। বিধিবর্হিভূতভাবে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়ায় দলের অনেক নেতাকর্মীরা নিষ্কৃয় হয়ে পড়ে। এদিকে গত ৫ মাসেও সম্মেলন প্রস্তুতি কমিটি কোন ওয়ার্ড বা ইউনিয়ন কমিটির সম্মেলন করতে সক্ষম হয়নি। বরং তাদের বিরুদ্ধে রয়েছে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ।




