ads

বুধবার , ২৯ এপ্রিল ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় আইগত সহায়তা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা

খবর টি পড়েছেন : ২০০
জাতীয় আইগত সহায়তা দিবস উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

কিশোরগঞ্জ প্রতিনিধি : “সরকারি আইন সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার, বিকল্প বিরোধ নিষ্পত্তি সংযুক্ত হলো এবার” এ শ্লোগানে আজ মঙ্গলবার কিশোরগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

Shamol Bangla Ads

সকালে জজকোর্ট প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা ও দায়রা জজ মাহবুব উল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত শোভাযাত্রায় বিচারকগণ, আইনজীবী, মুক্তিযোদ্ধা, স্কাউট দলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জজকোর্ট প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জজকোর্ট প্রাঙ্গনে দিনব্যাপী লিগ্যাল এইড মেলারও আয়োজন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরে সন্ত্রাসীদের হুমকীতে ইঞ্জিনিয়ারের পলায়ন পরবর্তী সংবাদ গোপালপুরে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন