ads

মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ২৩, ২০১৪ ৩:৪০ অপরাহ্ণ
ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ২১ নেতাকর্মী আটক

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদের আটক করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে হরতালে নাশকতা সৃষ্টির অভিযোগে ২১ জন বিএনপি-জামায়াতকর্মীকে আটক করা হয়। এর মধ্যে জেলার সদর উপজেলা থেকে ৪ জন, শৈলকুপা উপজেলা থেকে ২ জন এবং বাকি ৪ উপজেলা থেকে ১৫ জন বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করে পুলিশ।
আটককৃতদের মধ্যে নয় জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-বিএনপিকর্মী লাল্টু, পান্না, জামায়াতকর্মী তাজুল ইসলাম, জামাল, আবু বক্কর, ওসমান গনি, তফসের আলী, ওমর আলী ও আসমত। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে পুলিশ জানায়।

Shamol Bangla Ads

ঝিনাইদহের কালীগঞ্জে বিকাশ এজেন্টের ৪ লাখ টাকা ছিনতাই

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দিনে দুপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টের চার লাখ টাকা ছিনতাই হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে ঝিনাইদহ কালীগঞ্জ সড়কের ছালাভরা এলাকায় এ ছিনতাই হয়। এ ঘটনায় তোতা মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। তোতা মিয়া কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুল গনির ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, দুপুরে বিকাশ এজেন্ট ফারুক হোসেন চার লাখ টাকা নিয়ে কালীগঞ্জের সুন্দরপুর গ্রামে যাচ্ছিলেন। পথে ছালাভরা ইটভাটার কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে চার টাকা নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে তোতা মিয়া নামে এক ছিনতাইকারীকে আটক করে। ওসি আরো জানান, ছিনতাইকৃত টাকা উদ্ধারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Shamol Bangla Ads

ঝিনাইদহে ২০ দলীয় জোটের নিরুত্তাপ হরতাল

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার প্রতিবাদে সারাদেশে ২০ দলীয় জোটের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালের তেমন প্রভাব পড়েনি ঝিনাইদহে। হরতালের কারণে সকালে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা খুলেছে। শহরে হালকা যানবাহন চলাচল করলেও টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। এছাড়া কোন পিকেটারকে মাঠে দেখা যায়নি।
হরতালের সমর্থনে শহরে মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল ৯টার দিকে শহরের কেপি বসু সড়কের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মসিউর রহমান। মিছিলটি শহরের পায়রা চত্ত্বর সহ বিভিন্ন সড়ক ঘুরে গীতাঞ্জলি সড়কে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ্যাড.এমএ মজিদ, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক আবদুল মজিদ, বিএনপি নেতা আক্তারুজ্জামান, জিয়াউল ইসলাম ফিরোজ, আহসান হাবীব রনক, আশরাফুল ইসলাম পিন্টু, মিজানুর রহমান সুজন, মীর ফজলে এলাহী শিমুল ও সাইফ মাহমুদ মামুন বক্তব্য রাখেন। এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় হরতালে শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ঝিনাইদহে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ

২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের এইচএসএস সড়ক থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা হরতাল বিরোধী বিভিন্ন স্লে¬¬¬¬াগান দেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই এমপি মিছিলে নেতৃত্ব দেন । মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক আবদুল খালেক, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, জিয়াউল হক আজাদ, আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার সউদ, শাহ মোঃ ওয়াজেদ আলী, শিরিনা রহমান, আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহবায়ক রাশিদুর রহমান রাসেল ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা মিথুন।
সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশে হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারা লাগাতার হরতাল দিয়ে জনগণের দূর্ভোগ সৃষ্টি করছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

ঝিনাইদহে সাংস্কৃতিক সংগঠকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ঝিনাইদহের কথন সাংস্কৃতিক সংসদের সভাপতি সাকিব মোহাম্মদ আল হাসানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টার দিকে সরকারি কেসি কলেজ চত্ত্বরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সরকারি কেসি কলেজের ছাত্র-ছাত্রী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন যুব রেডক্রিসেন্ট ঝিনাইদহ ইউনিনের প্রধান মেজাবারুল করিম মাজীদ, থিয়েটার গ্রুপ পরিচালক আরিফুল ইসলাম, কথন সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক ইসমত আরা হীরা, সাংস্কৃতিক কর্মী নাহিদ নেওয়াজ, বাহারুল ইসলাম, ফারজানা আহমেদ তন্নী, উম্মে সায়মা জয়া, রানা কর্মকার, রোজনুজ্জামান আসিফ, ফিরোজ আহমেদ ও স্মৃতি করিম। এসময় বক্তারা অবিলম্বে সাংস্কৃতিক সংগঠক সাকিবের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।
গত শনিবার সরকারি কেসি কলেজের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বিদায় অনুষ্ঠান পরিচালনার জন্য কলেজের শিক্ষার্থী কথন সাংস্কৃতিক সংসদের সভাপতি সাকিবের ওপর দায়িত্ব দেন কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে শহরের ক্রিসেন্ট মোড় থেকে তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামদহ এলাকার চিহ্নিত সন্ত্রাসী রবি ওরফে শাহ রবি অস্ত্রশস্ত্র সহ এ হামলায় নেতৃত্ব দেয়। আহত সাকিব ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। কলেজের শিক্ষার্থীরা জানান, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মসূচীতে খবরদারী করতে না পেরে প্রায়ই বাঁধা দিয়ে আসছে রবি ও তার অনুসারীরা। এসব কারণে গত জুলাই মাসে রবির নামে সদর থানায় একটি জিডি দায়ের করা হয়। রবি ঝিনাইদহের ছোট কামারকুন্ডু গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। সে হামদহ এলাকার সান্টু হত্যা মামলার আসামী। তার নামে থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে।
জানা গেছে, পৌর এলাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থী নিয়ে সম্প্রতি শুরু হওয়া পৌর মডেল বিতর্ক প্রতিযোগীতার আয়োজকদের সহযোগীতা করে আসছে সাকিব ও তার সংগঠনের কর্মীরা। এ নিয়েও হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসী রবি ও তার সহযোগীরা। এসবের জের ধরে হামলা ও হত্যা প্রচেষ্টার ঘটনা ঘটেছে বলে জানায় সাকিব। ঝিনাইদহ সরকারী কেসি কলেজে দীর্ঘদিন সুনামের সাথে সাংস্কৃতিক সংগঠন কথন সাংস্কৃতিক সংসদ কসাস পরিচালনা করে আসছে সাকিব ও বেশ কিছু সাংস্কৃতিক কর্মী। এতে কলেজে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে। কিছুদিন আগে সাকিব ‘নিরাপদ সড়ক চাই’ ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি টিআইবি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বিশ্বসাহিত্য কেন্দ্র সহ জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করছেন।

ঝিনাইদহে ডাকাতের হামলায় একই পরিবারের ৪ জন আহত
নগদ টাকাসহ ৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

ঝিনাইদহ শহরে ডাকাতের হামলায় স্বামী-স্ত্রী ও দুই ছেলেসহ ৪ জন আহত হয়েছে। ডাকাতদল বাড়িতে ঢুকে নগদ টাকাসহ ৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। সোমবার ভোররাতে শহরের হামদহ কাঞ্চনপুর মধ্যপাড়ার গোপাল মাস্টারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহত গোপাল মাস্টার, তার স্ত্রী লক্ষীরানী, ছেলে মিলন ও গোবিন্দকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে লক্ষীরানীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুমুর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
হাসপাতালে আহত গৃহকর্তা গোপাল মাস্টার জানান, ভোরের দিকে বাড়ির ক্লসিবল গেইট ভেঙ্গে ৭-৮ জনের একদল ডাকাত ঘরের ভিতরে ঢুকে পড়ে। সেসময় তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ফেলে। তারা বাঁধা দেওয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকে গুরুতর জখম করে। ডাকাতরা ঘরের থাকা নগদ ৬০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, ঘটনাটি শুনেছি, খোঁজ নিয়ে দেখছি।

Need Ads
error: কপি হবে না!