নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ ১৭ জুন মঙ্গলবার ভোর রাতে পার্বতীপুর উপজেলার ভবানীপুর বাজার এলাকা থেকে এক অপহৃতাকে উদ্ধার সহ অপহরনকারীকে গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী অফিসার এস আই নজির হোসেন জানান গত ৭ মে সন্ধ্যায় উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামের আনারুল হকের মেয়ে তাসলিমা আক্তার (১৪) কে একই গ্রামের আজাদ আলীর ছেলে আশরাফুল ইসলাম(৪০) স্থানীয় একটি মেলা থেকে ফুসলিয়ে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতার পিতা বাদী হয়ে গত ১৫ মে নবাবগঞ্জ থানায় একটি অপহরন মামলা দায়ের। ওই মামলায় গত মঙ্গলবার ভোর রাতে মোবাইলের কল লিষ্টের সুত্র ধরে পার্বতীপুর উপজেলার ভবানীপুর বাজারের আজম আলীর বাড়ীতে অভিযান চালিয়ে অপহৃতা তাসলিমাকে উদ্ধার সহ অপহরনকারী আশরাফুলকে গ্রেফতার করা হয়। অপহরনকারী আশরাফুল তাসলিমাকে স্ত্রী পরিচয়ে ওই বাড়ীতে ভাড়ায় বাস করত।









