ads

শনিবার , ২৪ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ : আহত ১৫

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২৪, ২০১৪ ৪:২৪ অপরাহ্ণ

Road_Accident_9_4তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারাপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ সময় আহত হয় আরো ১৫ জন। ২৪ মে শনিবার সকাল সোয়া ১০ টায় এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিয়ারা গ্রামের জহিরুল (৪৫), রংপুর জেলার গোবিন্দপুর উপজেলার বোসাদো গ্রামের আব্দুস সাত্তারের ছেলে স্বপন (১৮) ও একই গ্রামের মৃত মোস্তাকিমের ছেলে একরাম (২২)। আহতদের নামপরিচয় পাওয়া যায়নি। তারা দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। হতাহতরা সবাই বাসের যাত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বা-ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে বাস যাত্রী জহিরুল মারা যায়। দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় স্বপন এবং বেলা সোয়া ১২টায় একরাম মারা যায়।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত জহিরুলের মরদেহ হাইওয়ে ফাঁড়িতে রয়েছে। বাকি দু’জনের মরদেহ দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বাস ও ট্রাক দুটি আটক করা হয়েছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।

Need Ads
error: কপি হবে না!