প্রতীক ওমর,বগুড়া: বগুড়া লেখক ফোরামের আয়োজনে আজ শনিবার বিকেল ৪টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুলের কবিতায় স্বাধীনতার চেতনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। স্থান বগুড়া উডবার্ণ সরকারি গণগ্রন্থাগার মিলনায়তন। সভাপতিত্ব করবেন, বগুড়া সংস্কৃতিকেন্দ্রের সভাপতি, সৈয়দ মোস্তফা কামাল। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি সায়ীদ আবুবকর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগি অধ্যাপক ড. কামরুল হাসান। আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ড. রফিক রইচ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বগুড়া লেখক ফোরামের সভাপতি কবি এ কে আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন বগুড়া সংস্কৃতিকেন্দ্রের সহ:সভাপতি বিশিষ্ট কলামিস্ট আবুল কাসেম আমিন। লেখক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক ছড়াকার মোস্তফা মোঘল, সহ:সাধারণ সম্পাদক কবি সাংবাদিক প্রতীক ওমর, হাসান রুহুল, অর্থ সম্পাদক ছড়াকার সেলিম এমরাজ। নজরুলপ্রেমি সকল বন্ধুদের সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছে।




