ads

শনিবার , ৩ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় পানির ন্যায্য হিস্যার দাবিতে গঙ্গা মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৩, ২০১৪ ২:৪৭ অপরাহ্ণ

kushtia manobbondhon pic 2কুষ্টিয়া প্রতিনিধি : ‘মরণ বাঁধ ফারাক্কা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, কুষ্টিয়াবাসী কোদাল ধর, গঙ্গা ব্যারেজ বাস্তবায়ন কর’ পদ্মা,গড়াইসহ অসংখ্যা নদীর পানি ন্যায্য হিস্যার দাবীতে কুষ্টিয়ায় গঙ্গা ব্যারেজ বাস্তাবায়ন কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় শহরতলীর বারখাদা হাট সংলগ্ন পদ্মা-গড়াই নদীর মোহনার চরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশে গঙ্গা ব্যারেজ বাস্তবায়ন কমিটির আহবায়ক কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান হেলাল, শহীদুল হক, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বাবলু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ক্ষমতাসীনদের নতজানু পররাষ্ট্র নীতির ফলে পদ্মাসহ অন্যান্য নদীর পানি ন্যায্য হিস্যা থেকে দেশের মানুষ বঞ্চিত। ভারতের কাছ থেকে ন্যায্য পানি আদায়ের এখন একমাত্র পথ হচ্ছে দেশের সকল দল, মত, ধর্মের জনগোষ্টিকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ মুখর হয়ে দূর্বার গণ-আন্দোলন একমাত্র মুক্তির পথ।
প্রচন্ড রোদ আর গরম উপেক্ষা করে মানববন্ধনে সকল শ্রেণীর নারী-পুরুষ সম্মিলিতভাবে খালী কলস, ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন।

Need Ads
error: কপি হবে না!