ads

রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৩ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীতে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ১৫, ২০১৩ ২:২৪ অপরাহ্ণ

atok dশ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর তোপখানা রোডে অস্ত্র ও ইয়াবা বহনের সময় এক যুবককে আটক করেছে। ১৪ সেপ্টেম্বর শনিবার রাতে রমনা থানাধীন রাজধানীর তোপখানা রোডের একটি ভবনে পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে মো. রনি (২৯) নামে ওই যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, দু’টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি এবং ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ব্যাপারে রমনা থানার এসআই রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তোপখানা রোডের পিডব্লিউডি সার্কিট হাউজের ৭১/এ নম্বর ভবন থেকে অস্ত্র ও ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়। অবৈধ অস্ত্র এবং ইয়াবা ব্যবসায়ের সঙ্গে তার কোন সংশ্লিষ্টতা আছে কিনা এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া, রমনা থানায় রনির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
অভিযানকালে মাদকদ্রব্য অধিদপ্তরের রমনা জোনের সহকারি পরিচালক লুৎফুর রহমান, রমনা থানার তদন্ত অফিসার একে সাইদুল হক ভুইয়া ও এসআই মজিবুর অংশ নেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads