ads

বুধবার , ২০ আগস্ট ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে বিশুদ্ধ পানি ও জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৭৭
সাপাহারে বিশুদ্ধ পানি ও জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে গোপালপুর সোনাডাঙ্গা গ্রামের জনসাধারণের জন্য বিশুদ্ধ পানি ও জল সরবরাহ প্রকল্পের জন্য গভীর নলকুপ স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ বগুড়া অঞ্চলের অর্থায়নে বাস্তবায়িত পি-ওয়াশ-ইন-এইচটি আর প্রকল্পের অধিনে প্রায় ১৮লক্ষ টাকা ব্যায়ে ওভার হেড টেংকীর মাধ্যেমে বিশুদ্ধ পানিও জল সরবরাহ কার্যক্রমের গভীর নলকুপ স্থাপন কাজের শুভ উদ্বোধন ঘোষনা শিরন্টি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুল আব্দুল বাঁকী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংস্থার অঞ্চলিক ব্যবস্থাপক ডঃ রেজওয়ানুল করিম, জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অফিসার আফতাব উদ্দীন, মাঠ প্রকৌশলী নাজমুল হক, তিলনা ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, আওয়ামীলীগ নেতা আলতাব মাস্টার, ইউপি সদস্য জিল্লুর রহমান, ফিল্ড প্রোগ্রাম ফ্যাসিলেটর আব্দুল হাকিম, মাঠ সংগঠক শহীদুল ইসলাম, মেহেদী হাসান, সাদিকুল ইসলাম, দিনমুনী কুজুর, কার্তিক টপ্য প্রমুখ। প্রকল্পটি বাস্তবায়ন হলে উপজেলার সীমান্ত সংলগ্ন গোপালপুর ও সোনাডাংগা গ্রামের প্রায় ৪শতটি পরিবার বিশুদ্ধ পানিও জল সরবাহ সুবিধা পাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুঠিয়ায় কর্মশালা ভিত্তিক চিকিত্সক সম্মেলন অনুষ্ঠিত পরবর্তী সংবাদ বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে আগৈলঝাড়া…