ads

মঙ্গলবার , ২০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাজাহানপুরে বিএনপি-জামায়াতের ১৫ নেতা-কর্মী গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২০, ২০১৪ ৮:৫৯ অপরাহ্ণ

grefপ্রতীক ওমর, বগুড়া : বগুড়ার শাজাহানপুরে বিএনপি-জামায়াতের ১৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাটানো হয়েছে।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মাঝিড়া দক্ষিনপাড়ার মৃত মফিজ উদ্দিনের পুত্র মহসিন আলী (৩৫), মাঝিড়া পাড়ার মৃত বছির উদ্দিনের পুত্র আব্দুস সামাদ (৪২), ময়েন উদ্দিনের পুত্র আব্দুস সামাদ (৪৫), জালসুকা মধ্যপাড়ার মসলেম উদ্দিনের পুত্র জুয়েল (৩৫), রহিমাবাদ দক্ষিনপাড়ার আব্দুল ফকিরের পুত্র ছাবেদ আলী (৩২), শাবরুল উত্তরপাড়ার হযরত আলীর পুত্র আজিজুল হক(৩২), মৃত ইছাবর আলীর পুত্র বাবু মিয়া (২৮), খলিশাকান্দি গ্রামের মফিজ উদ্দিনের পুত্র সোলায়মান আলী (৩৮), ডোমনপুকুর গ্রামের গোলাম রসুলের পুত্র দুলাল হোসেন (৩৮), ডোমনপুকুর হাটপাড়ার মৃত জামাল উদ্দিনের পুত্র মজিবর রহমান (৫০), সাজাপুর জায়দারপাড়ার মৃত ছালামত আলীর পুত্র আব্দুল মজিদ (৪৫), মনছেকপুর গ্রামের মকবুল হোসেনের পুত্র শফিকুল ইসলাম (২৫), হেলেঞ্চাপাড়ার মৃত মজির উদ্দিনের পুত্র বুলু মিয়া সাকিদার (৪০), জামালপুর গ্রামের মৃত সুজা উদ্দিনের পুত্র আশরাফ আলী (৪২), জামালপুর মধ্যপাড়ার সোবহানের পুত্র সুজন (২৫)। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানিয়েছেন, গ্রেফতারকৃতরা ৩ মার্চের সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।

বগুড়ায় শিশু অপহরণের পর হত্যার মূল ঘাতকসহ ৪ জন গ্রেফতার

Shamol Bangla Ads

প্রতীক ওমর, বগুড়া: বগুড়া শহরে অপহরণের পর ২য় শ্রেনীর ছাত্র শাহরিয়ার নাফিজ সিয়ামকে (৮) হত্যাকারী আল আমিন সোহাগকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সোহাগ পুরান বগুড়ার আনোয়ার হোসেনের ছেলে। এছাড়াও পুলিশ অপহরণ ও হত্যার সাথে জড়িত সন্দেহে আরো ৩ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। এদিকে সিয়ামের স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ হত্যাকারিদের বিচার দাবীতে মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার ময়না তদন্ত শেষে সিয়ামের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
২০ মে মঙ্গলবার বেলা ১২ টায় বগুড়ার পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে গ্রেফতারকৃত আল আমীন সোহাগকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এসময় সিয়ামকে অপহরণ এবং হত্যার বর্ননা দিয়ে নিজের দোষ স্বীকার করে। আল-আমীন সোহাগ জানায়, গত ১৭ মে বিকাল ৫টায় সিয়াম তার বাড়ির পাশে খেলছিল। এসময় সিয়ামকে ডেকে নিজের রুমে নিয়ে যায় সোহাগ। এরপর কিছুক্ষনের মধ্যেই চাকু দিয়ে সিয়ামের গলা কেটে হত্যা করে। হত্যার পর রাত ৯টায় মোবাইল ফোনে সিয়ামের বাবার কাছে মুক্তিপন হিসেবে ৩ লাখ টাকা দাবী করে। পরে সাড়ে ৩টায় সিয়ামের লাশ বস্তায় ভরে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। সোহাগ জানায় সংসারে অভাব অনটনের কারনে টাকা আদায়ের কৌশল হিসেবে সিয়ামকে অপহরন করে। পুলিশ তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রেরন করে ৫দিনের রিমান্ড আবেদন করেছে। এদিকে অপহরণ এবং হত্যাকান্ডের সাথে সোহাগ একাই জড়িত থাকার কথা বললেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার মা কাজলী বেগম, মামী পারুল বেগম এবং বাসার মালিক ওসমান গনিকে গ্রেফতার করেছে।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সোহাগ শিশু সিয়ামকে হত্যার দায় স্বীকার করেছে। মুক্তিপণের টাকার লোভে শনিবার বিকেলে অপহরনের পরপরই হত্যা করে সিয়ামকে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও মুক্তিপণের জন্য ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!