এম,লুত্ফর রহমান, নরসিংদী : ‘বিজ্ঞান নিয়ে বলি, জীবন গড়ি’ এ শ্লোগান নিয়ে ব্যাপক অংশগ্রহন ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হয়েছে জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও সমকালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশীপের গৌরব অর্জন করেছে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করেছে ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয়।

২ মে শুক্রবার সকাল ১০ টায় ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা উদ্বোধন করেন, রাশিদিয়া সোপ ফ্যাক্টরীর নির্বাহী পরিচালক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহমুদুল হক ভূইয়া। প্রধান অতিথির আসন অলংকৃত করেন, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মঞ্জুর এলাহী । প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন নাজিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ শিক্ষক সাধারণ সম্পাদক বাবু রঞ্জিত কুমার সাহা, নরসিংদী প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মাখন দাস, সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক আশিকুর রহমান পিয়াল, সহ সভাপতি হানিফ মাহমুদ, সাংবাদিক ফজলুল হক , সাংবাদিক হলধর দাস,সাংবাদিক মাহবুব আলম প্রমুখ্ ।
সমকালের জেলা প্রতিনিধি প্রীতি রঞ্জন সাহার সার্বিক তত্ত¡াবধানে বির্তক প্রতিযোগিতার উদ্বোধনী বিতর্কে অংশ নেয় হাসনাবাাদ উচ্চ বিদ্যালয় এবং নরসিংদী আইডিয়াল হাই স্কুল । এতে জয়লাভ করে হাসনাবাদ উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় প্রতিযোগিতায় অংশ নেয় সাটিরপাড়া কে.কে.ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ এবং ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এতে ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় বিজয়ী হয়। তৃতীয় প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয় বনাম ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়। এতে জয়লাভ করে ব্রাহ্মন্দী কে.কে.এম উচ্চ বিদ্যালয়। চতুর্থ প্রতিযোগিতায় অংশ নেয় নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বনাম আদিয়াবাদ উচ্চ বিদ্যালয়। এতে বিজয়ী হয় নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রথম সেমি ফাইনাল অনুষ্ঠিত হয় ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয়’র মধ্যে। এতে জয়লাভ করে ব্রাহ্মন্দী কে.কে.এম সরকারি উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় সেমি ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাসনাবাদ উচ্চ বিদ্যালয়’র মধ্যে। এতে জয়লাভ করে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ।
‘এ মুহুর্তে প্রযুক্তির অধিককতর ব্যবহারই আমাদের অর্থনৈতিক মুক্তি দিতে সক্ষম’ এ বিষয়ে চুড়ান্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ব্রাহ্মন্দী কে.এক.এম সরকারী উচ্চ বিদ্যালয় বনাম নরসিংদী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের বিতার্কিকদের মধ্যে। এতে চ্যাম্পিয়নশীপের গৌরব অর্জন করে নরসিংদী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় দল । সেরা বক্তা গৌরব অর্জন করেন বিজয়ী দলের দল নেতা সুবাহ বিনতে আহসান।
প্রতিযোগিতা সমূহের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক কলামিষ্ট সরকার আদম আলী এবং বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবু রঞ্জিত কুমার সাহা।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের পদার্থ বিভাগের প্রভাষক অঞ্জন দাস, বাংলা বিভাগের প্রভাষক মোঃ মনিরুজ্জামান,নরসিংদী মডেল কলেজের পদার্থ বিভাগের প্রভাষক হাবিবুর রহমান,বাংলা বিভাগের প্রভাষক নাজমুল আলম সোহাগ ও বির্তাকিক মাইনুল রহমান খাঁন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সার্টিফিকেটসহ বিভিন্ন পুরস্কার বিতরণ ও ফটোসেশন করা হয়।




