এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : লাল তীর বীজ লিমিটেড এর উদ্যোগে টাঙ্গাইলের গোপালপুরের খামারপাড়া এলাকায় উচ্চ ফলনশীল দোয়েল জাতের ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠান ৩০ এপ্রিল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়।

উপজেলার হেমনগর ইউনিয়নের খামারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকেল ৫টায় অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে স্থানীয় শিক্ষানুরাগী হাজী রহমত ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- লাল তীর সীড লিমিটেড এর ময়মনসিংহ অঞ্চলের এরিয়া ম্যানেজার কৃষিবিদ মুহাম্মদ খায়রুল আনাম। বিশেষ অতিথি ছিলেন- উক্ত ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার আসাদুজ্জামান, মো. আবু কায়সার রাসেল, ভূঞাপুর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসার মো. নুরুল ইসলাম।
আলোচনায়-হেমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহমুদুন্নবী রনজু, হেমনগর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মো. সাইফুল ইসলাম, কোম্পানীর জুনিয়র অফিসার (মধুপুর অঞ্চল) শাহ আলম, ফুলবাড়ী গ্রামের প্রর্দশনী প্লটের কৃষক হাজী মীর বাছেদ, কোম্পানীর গোপালপুরের বীজ ডিলার সাইফুল ইসলাম, কীটনাশক ডিলার আলমগীর হোসেন প্রমুখ অংশনেন।
এসময় উচ্চ ফলনশীন টিয়া জাতের করলা, আলাভীগ্রীন শসা, সুইটি জাতের মিষ্টি কুমড়া ও জুপিটার জাতের চাল কুমড়া প্রর্দশন করা হয় এবং প্রর্দশনী ৩০শতাংশ প্লটের ধান কর্তন শেষে বিঘা প্রতি ৩০মণ ফলন পাওয়া যায় বলে জানা যায়।




