ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক পৌর শহরের বাঁশখালা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫জন আহত হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কৃষি ক্ষেতের চারা হাঁসে নষ্ট করার ঘটনাকে কেন্দ্র করে বাঁশখালা গ্রামের আজাদ মিয়া ও এখলাছ মিয়া পক্ষদ্বয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, আজাদ মিয়ার হাঁস এখলাছ মিয়ার ধানের চারা নষ্ট করলে এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে গুরুতর আহত জুয়েল আহমদ (২৩), আলীম উদ্দিন (২৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজাদ মিয়া (৬৪), শমশর আলী (৫৭), আশিদ মিয়া (৩৮), রাজা মিয়া (১৮), দুলন মিয়া (৩৫), এখলাছ মিয়া (৫৫), মানিক মিয়া (৩৫), হাবিবুল (৬০), ফুলতেরা (৪০), ফাতেমা বেগম (৩০), সাজনা বেগম (৫০) কে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।




