ads

মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে উদ্ধারকৃত আহত অজ্ঞাত যুবকের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৮, ২০১৪ ৬:২৫ অপরাহ্ণ
কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে উদ্ধারকৃত আহত অজ্ঞাত যুবকের মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া এক যুবক (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে মারা গেছে। তার পরিচয় জানা যায়নি।

Shamol Bangla Ads

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সফিকুল ইসলাম জানান, এলাকাবাসী সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আহতাবস্থায় তাকে উদ্ধার করে। পরে তারা ওই যুবককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। মঙ্গলবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার পরনে ছাঁই রংয়ের ছাঁপা হাফ হাতা গেঞ্জি ও চেক লুঙ্গি ছিল। তার গায়ের রং শ্যামল বর্ণের ও মাথায় বড় বড় চুল রয়েছে। ময়না তদন্তের জন্য দুপুর ২টার দিকে তার লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা ট্রেন থেকে পড়ে গিয়ে কিংবা কোন ছিনতাইকারী তাকে ফেলে দিলে ওই যুবক রেললাইনের পাশে পড়ে থাকে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জেসমিন রহমান জানান, তার নাক দিয়ে রক্ত ঝরার দাগ দেখা গেলেও শরীরের অন্য কোথাও মারাত্মক কোন জখমের চিহ্ন ছিল না।

Need Ads
error: কপি হবে না!