পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জটিয়াবর গ্রামে শুক্রবার এবং শনিবার বিকেলে দক্ষিন কাজলা গ্রামে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির ৫.১১ কিলোমিটার নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন উদ্বোধন করা হয়।
স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক) আনুষ্ঠানিক ভাবে এই বিদ্যুৎ সঞ্চালন লাইনের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এতে জটিয়াবর গ্রামে ২৮ লক্ষ টাকা ব্যায়ে ১১৪টি পরিবার এবং দক্ষিন কাজলা গ্রামে ২৯ লক্ষ টাকা ব্যায়ে ১৫১ টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। উদ্বোধন শেষে জটিয়াবর কালী মন্দিরের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আবু তাহের, ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী, ইসলাম উদ্দিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।




