নওগাঁ প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নী ডাক্তারদের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বৃহস্পতিবার বেলা ১১ টায় নওগাঁ শহরের ব্রীজের মোড়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানব বন্ধন কর্মসুচী ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। ঘন্টাকাল ব্যাপী মানব বন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে জেলা প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক সুমন সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি চ্যানেল আই এর প্রতিনিধি কায়েশ উদ্দীন, সাবেক যুগ্ম সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি এ,এস,এম রায়হান আলম, এনটিভির সাংবাদিক আসাদুর রহমান জয়, বরেন্দ্র রেডিওর হেড অফ নিউজ মাহফুজ ফারুক প্রমুখ। বক্তারা অবিলম্বে সারাদেশে সাংবাদিকদের উপর হামলাকারী ও নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। নইলে সারা দেশে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে গ্রেফতার করাতে বাধ্য করা হবে বলেও তারা উল্লেখ করেন।




