ads

শুক্রবার , ২৫ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের ঠাকুরগাঁও সীমান্ত থেকে এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২৫, ২০১৪ ১:৩৭ অপরাহ্ণ

bangladeshঠাকুরগাঁও প্রতিনিধি : ফের ঠাকুরগাও সদর উপজেলার রতœাই সীমান্ত থেকে দুলাল মাহমুদ (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ)। ২৪ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে তাকে আটক করে বিএসএফ। দুলাল মাহমুদ বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি রতœাই-কাশিবাড়ি গ্রামের রজব আলীর ছেলে।

Shamol Bangla Ads

বিজিবি’র ঠাকুরগাঁও ৩০ ব্যাটালিয়নের গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ হোসেন জানান, দুলাল মাহমুদ প্রায় তিন মাস আগে ভারতে যায়। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বাংলাদেশে ফিরে আসার সময় ১২১ বিএসএফ ব্যাটালিয়নের সোনামতি ক্যাম্পের টহলদল তাকে ৩৮২/২ সীমানা পিলারের প্রায় ৩০০ গজ ওপারে ভারতীয় এলাকায় আটক করে। তার কাছে কোন বৈধ কাগজপত্র ছিলনা। এর আগে বুধবার রাতে ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী মন্ডুমালা সীমান্ত থেকে খলিল (৩০) নামে এক বাংলাদেশীকে আটক করে বিএসএফ।

Need Ads
error: কপি হবে না!