ads

শনিবার , ৩০ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে অবরোধ কর্মসূচি পালন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৩০, ২০১৩ ৬:২৪ অপরাহ্ণ

Chhatak Photo---2জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ১৮দলীয়জোটের ডাকা দ্বিতীয় দফায় ৭২ ঘন্টা অবরোধের প্রথমদিন ছাতকে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। ৩০ নভেম্বর শনিবার দুপুরে অবরোধ চলাকালে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ধাওয়া করেছে পুলিশ। পুলিশের ধাওয়ার মুখে বিক্ষোভ মিছিল করলে প্রতিবাদ সভা করতে পারেনি তারা। ছাতকস্থ দলীয় কার্যালয়ের সামনে পৌর বিএনপির সভাপতি সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হিফজুল বারী শিমুলের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, পৌর বিএনপির সহ-সভাপতি লায়েক শাহ, শামসুর রহমান বাবুল, আব্দুল আউয়াল, যুগ্ম সম্পাদক আব্দুল কাবির, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোনা মিয়া, পৌর যুবদলের সভাপতি, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, সাধারণ সম্পাদক খায়ের উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের বাকি বিল্লাহ, পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, স্বেচ্ছাসেবকদলের মতিউর রহমান, আলাল আহমদ, ছাত্রদল নেতা ফয়জুল আহমদ, পাবেল, আরিফ বিল্লাহ, তোফায়েল আহমদ, আব্দুল মুনিম মামনুন, সাজ্জাদুর রহমান সাদেক, ইজাজুল হক রনি, মনির উদ্দিন রানা, আব্দুল লতিফ, দেলোয়ার হোসেন প্রমুখ। এদিকে রাতে ছাতক রেলওয়ের ১নং ব্রিজে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ব্রিজের অধিকাংশই দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে। গভীর রাতে ছাতক রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। ব্রিজ আগুনে পুড়ার কারনে ছাতক-সিলেট রেল লাইনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিচ্ছিন্নভাবে ছাতকের গোবিন্দগঞ্জ, ধারন, জাউয়া, হাসনাবাদ, কালারুকাসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছে বিএনপিসহ ১৮ দলীয়জোটের নেতাকর্মীরা। অবরোধের কারনে অফিস, ব্যাংক-বীমা, স্কুল-কলেজ খোলা থাকলেও লোক সমাগম কম ছিল। শনিবারের নির্ধারিত পরীক্ষার সময় তাৎক্ষনিকভাবে পরিবর্তন করা হয়েছে। এদিকে ছাতকে বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে অবরোধের সমর্থনে ১৮ দলীয়জোটের এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Need Ads
error: কপি হবে না!