গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি : গোসাইরহাটে সেডাড কর্তৃক আয়েজিত স্থানীয় গোসাইরহাট প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সেডাডের ক্ষুদ্র বাস্তবায়িত প্রকল্পের অবহিতকরন সভা জনাব আব্দুল মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব কামরুন নাহার নির্বাহী অফিসার গোসাইরহাট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফাতেমা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্থবায়ন অফিসার তাহমিনা আক্তার চৌধুরী, সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোসাইরহাট প্রেসক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান, সাংবাদিক আলআমিন শাওন, শেখ কামাল হোসেন, জামাল মুন্সী, আবুহানিফ ফরাজী, মিজানুর রহমান। সভায় সেডারের নির্বাহী প্রকল্প পরিচালক আব্দুল মোতালেব প্রকল্পের কার্যক্রমের ব্যপারে বিস্তারিত ভাবে উপস্থিত সকলকে অবহিত করেন। তিনি জানান সেডাড গোসাইরহাটে মাছচাষ, হোগলা পাতা থেকে চাটাই, মরিচ চাষ, মৌসুমি ফসল সংরক্ষন ফলজ ও বনজ নার্সারি প্রকল্পের মাধ্যমে ২০জন সদস্য করে এ প্রকল্প বাস্থবায়ন করছেন। সেডাড ২০১০সালের এপ্রিল মাসের পিপলস-২ এমপাওয়ারমেন্ট ফর এড্রমিং ফ্লাইমেট জাস্টিস এন্ড এনভাররমেন্টাল জাস্টিস (সংক্ষেপে) (PEACE) প্রকল্পটি যাত্রা শুরু করে। স্থানীয় সাংবাদিকদের সাথে পরিক্ষা মূলক অভিযোজন প্রকল্প সমূহের হাল নাগাদ অবস্থা সর্ম্পকে অবহিতকরন সভা করেন।




