ভোলা প্রতিনিধি : ভোলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ১১ কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটক কর্মীদের মধ্যে ৬ জন বিএনপি ও ৫ জন জামায়াত কর্মী রয়েছে।
ভোলা পুলিশ সুপার (এসপি) মোঃ মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, ৯টি ,থানা থেকে পুলিশ কয়েকটি দল এ অভিযান পরিচালনা করে। এ অভিযানে সকাল পর্যন্ত ১১ জনকে আটক করা হয়। আটক কর্মীদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।




